গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদরাসার আয়োজিত দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও স্মরণ সভা, দোয়া মাহফিল ১৬ এপ্রিল ( বৃহস্পতিবার) ১১ টায় মাদরাসা হলরুমে মাদরাসার অধ্যক্ষ এটিএম আবদু সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এবিএম জামাল উদ্দিন।

অতিথিরা ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা জানান। শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক নির্দেশনা ও পরীক্ষা সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে ধারণ গান করেন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারি অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুর রহিম,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আলী, ব্যবসায়ী মনজুর আলম, এহসান উল্লাহ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দরা

অনুষ্ঠানে মানপত্র পাঠ করি শোনান কৃতি শিক্ষার্থী নাদিয়া সুলতানা।

শিক্ষার্থীদের মাঝে আবেগপূর্ণ বক্তব্য রাখেন, তৌহিদুল ইসলাম, সাইদুল ইসলাম , মাইশা সুলতানা, আব্দুল মান্নান।

এতে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওলানা মোঃ ওমর ফারুক।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইউনুস।