আনোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই সম্পন্ন হয়েছে। আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাইপর্বে ফুটবল,ক্রিকেট,মার্শাল আর্ট, কাবাডি,সাঁতার,এ্যাথলেটিক্স (একক), দাবা, ব্যাডমিন্টনসহ আটটি ইভেন্টে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো.মহিন উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার শামীম আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মো.নোমান, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, এস এম ইলিয়াস করিম মিঠু, মহসিন পারভেজ, সাংবাদিক খালেদ মনছুর, সুমন শাহ, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, জাহিদ হৃদয়, নুরুল কবির, ডি এইস রাজু প্রমুখ।
খেলোয়াড় বাছাইপর্ব পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো.মহিন উদ্দিন বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে প্রকৃত মেধাবী খেলোয়াড়রাই সুযোগ পাবে।এখানে কারো সুপারিশ গ্রহণযোগ্য হবেনা। আমরা সারাদেশের মধ্যে আনোয়ারা উপজেলার ক্রীড়াকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করি।





