চট্টগ্রাম ;
শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলা শাখা আয়োজিত মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র ্যালি ও শ্রমিক সমাবেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ সঞ্চালনায় দিনটি পালিত হয়।
মহান আন্তর্জাতিক মে দিবস, শ্রমিকের রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কাজের অধিকার আদায়ের দিন। সভ্যতার কারিগর শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জন্যই এই দিনে খেটে খাওয়া মানুষরা বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল।
এতে উপস্থিত ছিলেন,বৈরাগী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ারা শাখা নির্মাণ শ্রমিকের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন কন্টাক্টার,চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা শাখার সিনিয়র সহ সভাপতি ও বারখাইন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মোকতার হোসেন সওদাগর,কমিটির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান সহ সংগঠনের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন , একুশ শতকে এসেও শ্রমিকদের সেই শ্রমের সঠিক মূল্যায়ন ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত না হওয়ায় হতাশ অধিকার সংগঠনগুলো। তারা বলছেন– শ্রমিকদের অবহেলা করলে মে দিবসের চেতনা সার্থক হবে না।
পহেলা মে শুক্রবার সকাল ৯ টায় শ্রমিকদের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমাবেশ শেষে বিভাগীয় সমাবেশে যোগদান করেন নেতৃবৃন্দরা।
বক্তারা আরো বলেন, ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।





