পিসিআইইউ মিডিয়া ক্লাব নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে সৌরভ ও সাইফুল

পিসিআইইউ মিডিয়া ক্লাব নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে সৌরভ ও সাইফুল

নিজস্ব প্রতিবেদক আনোয়ারা প্রতিদিন

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সৌরভ মজুমদার (৩০ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক পদে কাজী মোহাম্মদ সাইফুল হাসান (৩১ ব্যাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে উল্লিখিত দুটি গুরুত্বপূর্ণ পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিজয়ী ঘোষণা করে। ফলে মিডিয়া ক্লাবের নতুন নেতৃত্বে দায়িত্ব নিলেন সৌরভ মজুমদার ও কাজী মোহাম্মদ সাইফুল হাসান।৫ এপ্রিল (রবিবার) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার, উপদেষ্টা প্রশান্ত কুমার শীল, উপদেষ্টা তাসলিমা ইরিন, উপদেষ্টা পিংকি চাকমা এবং উপদেষ্টা গিয়াস উদ্দিন রিয়াদ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের কার্যক্রমকে আরও সৃজনশীল ও গতিশীল করার অঙ্গীকার করেছেন। তারা শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা, দক্ষতা উন্নয়ন এবং মিডিয়া সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়নের আশাবাদ প্রকাশ করেছেন।