নিজস্ব (প্রতিবেদক) চট্টগ্রাম ;
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখা এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের স্বার্থ রক্ষায় পরিচালিত আন্দোলনে সাংবাদিক মুনীর চৌধুরীর সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।গত
বুধবার (১৮ নভেম্বর) নগরীর বাকলিয়া এলাকার সিলভার প্যালেসে ইয়াং স্টার ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিপিসির সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখার দাবিতে পরিচালিত আন্দোলনে বিশেষ অবদান রাখায় চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক সাংবাদিক মুনীর চৌধুরীকে নাগরিক সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের স্বার্থ রক্ষা এবং বিপিসির সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখার দাবিতে সাংবাদিক মুনীর চৌধুরী যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা প্রশংসার দাবিদার। এ ধরনের দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট ভূমিকা আগামী দিনেও চট্টগ্রামের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ইয়াং স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মফিজ উল্লাহ, আলহাজ নুরুল আকতার, আলহাজ মোহাম্মদ মুছা, কামরুন নাহার ও আবু মুচা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিপিসি রক্ষা আন্দোলনে সাংবাদিক মুনীর চৌধুরীর সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রামের স্বার্থ রক্ষায় তাঁর অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিক মুনীর চৌধুরীর দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও জনস্বার্থে ভূমিকার প্রতি সম্মান জানানো হয়।




