প্রেস বিজ্ঞপ্তি;
সম্প্রতি মেটলাইফ আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানী বাংলাদেশ (চট্টগ্রাম) অঞ্চলের রঞ্জিত এজেন্সিতে এএনপি এবং ওভার কোটা দুই গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জনের স্বীকৃতিতে এলডিআই ট্রফি হস্তান্তর অনুষ্ঠান আগ্রাবাদস্থ মেটলাইফ কার্যালয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে চিফ এজেন্সি সেলস অফিসার মুহাম্মদ লুৎফর রহমান নিজ হাতে মর্যাদাপূর্ণ এলডিআই ট্রফি তুলে দেন রঞ্জিত এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার রঞ্জিত কুমার দে’র হাতে। এজেন্সির ধারাবাহিক কর্মদক্ষতা, লক্ষ্য অর্জনে দৃঢ়তা এবং কার্যকর নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
মেটলাইফ আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানী বাংলাদেশের ফাইনালসিয়াল এসোসিয়েট ক্যাটাগরীতে সারা বাংলাদেশে প্রথম হওয়ার সম্মাননা স্মারক গ্রহণ করেন ভিআইপি এজেন্ট শ্যামল কান্তি দে। এজেন্সি ভালো পারফরম্যান্স এর সম্মাননা স্মারক গ্রহণ করেন ফাইনালসিয়াল এসোসিয়েট রাজীব দাশ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টর ও হেড অফ সেলস মোস্তফা আতিকুল হাসান, এভিপি মো. আব্দুস সামাদ, এভিপি ইমরান ফজলুল্লাহ, ডেপুটি ম্যানেজার সাইদুল করিম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিদাউল হক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মেটলাইফের সাউথ ইস্টার্ন অঞ্চল’র সিনিয়র কর্মকর্তা, ইউনিট ম্যানাজার, ফাইনালসিয়াল এসোসিয়েট, এজেন্সির স্টাফ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।




