আনোয়ারা প্রতিদিন, নিউজ ডেস্ক ;
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (৭ মার্চ) রাতে চুরির মালামাল বিক্রির সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন ।
জানা যায়, আটককৃত যুবক উপজেলার বরুমছড়া ইউনিয়নের ফুলগাজী চৌধুরী বাড়ির ফরিদ আহমদ চৌধুরীর ছেলে এস এ চৌধুরী মাহিন (২৪)। সে ছাত্রদলের সক্রিয় কর্মী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া শিশু-কিশোর মেলার আহ্বায়ক বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, উপজেলার বরুমছড়া ইউনিয়নের মহানগর এলাকার ১নম্বর ওয়ার্ডে শুক্রবার রাতে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরদিন শনিবার রাত ৮টার দিকে চুরি হওয়া মালামাল বিক্রির সময় স্থানীয়রা এস এ মাহিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, চুরির একটি মামলায় একজনকে আটক করা হয়েছে। তাকে আগামীকাল রবিবার আদালতে সোপর্দ করা হবে।





