গেইমস এর টাকার জন্য মাকে মারধর: আনোয়ারায় কিশোর পুলিশ হেফাজতে

গেইমস এর টাকার জন্য মাকে মারধর: আনোয়ারায় কিশোর পুলিশ হেফাজতে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকের টাকার জন্য নিজের জন্মদাতা মাকে মারধরের অভিযোগে এক কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, গতকাল আনোয়ারা থানাধীন ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মাদকের টাকার দাবিতে মাকে মারধর করে মোঃ জাবেদুল ইসলাম জাবেদ (১৭)। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আটক জাবেদুল ইসলাম জাবেদ চুন্নাপাড়া এলাকার কালা গাজীর বাড়ির বাসিন্দা। তিনি মৃত ইয়াকুবের ছেলে এবং মরিয়ম বেগমের সন্তান।

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার দিন মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি মাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।