চাটগাঁইয়া নওজোয়ান-এর জমকালো ‘ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত

চট্টগ্রাম ;

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন ‘চাটগাঁইয়া নওজোয়ান’-এর উদ্যোগে এক জমকালো ‘ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জুন চকবাজারস্থ বালি আর্কেডের কপার চিমনি রেস্টুরেন্টে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ওমর ফারুক।

বিশেষ অতিথি মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁইয়া
অতিরিক্ত কমিশনার কাস্টম হাউস, চট্টগ্রাম। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল।

সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হায়দার রাজিন ও সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান সাগরের অসাধারণ ও প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন জাসাস চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক লায়ন এম মুছা বাবলু এবং যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদ।আলোচনা সভা শেষে সংগঠনের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চমৎকার সব গান ও সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।