আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের উপর ছেলের হামলা, গ্রেফতারের দাবি

আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের উপর ছেলের হামলা, গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকের টাকা না পেয়ে জন্মদাতা মায়ের উপর হামলার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের গহিরা সুন্নাপাড়া এলাকায় কালা হাজির বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় ক্ষিপ্ত হয়ে সে নিজের মায়ের উপর হামলা চালায়। এতে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি নিন্দা জানিয়ে বলেন, মাদকের ভয়াবহতা এখন পরিবারকেও ধ্বংস করছে। তারা দ্রুত অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং মাদকবিরোধী কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। স্থানীয়দের মতে, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে