ঐকতান পরিবারের উদ্যাগে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তিতে ;

চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর ১ নং সাইট হিন্দু পাড়ার সৃজনশীল সংগঠন ঐকতান পরিবার আয়োজিত ১৬৫ তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে উদয়ন সংঘ প্রাঙ্গনে দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়।

গতকাল সকাল ১০ টায় ছিল রবি ঠাকুরের বিভিন্ন সৃস্টি কর্ম নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বনার্ঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিক্ষাবিদ আবুল বশর হোসাইনী,বীর মুক্তিযোদ্ধা হিরালাল বণিক,মোহাম্মদ মোরশেদ আলম,আশীষ কান্তি মুহুরী,সুমন কান্তি দে,অরুণজয় দত্ত শুভ,সৌরভ দে ও নয়ন দে প্রমুখ।

সংগীত পরিবেশন করেন প্রমিত বড়ুয়া, জয়শ্রী ধর,পুস্পিতা দে,বৃষ্টি দাশ,তুষার দাশ,অমিত,সেঁজুতি প্রমুখ।

আবৃত্তি পরিবেশন করেন পার্থ প্রতিম মহাজন, লিটন সরকার,শশী দে,সুজন দে,দীপা দে। শিশুদের আবৃত্তি পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। সুজন দে এর একক বাশী পরিবেশনা ছিল ব্যতিক্রমি। সর্বশেষ আয়োজন ছিল ঐকতান নাট্যদলের পরিবেশনা হৈমন্তী নাটক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যীশু দে ও রিচি চৌধুরী।