বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র’র তৃতীয় মৃতবার্ষিকী স্মরণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিতে
===========================

আনোয়ারা উপজেলার কৃতি সন্তান, চট্টগ্রাম নগরের একাত্তরের দুর্ধর্ষ গেরিলা বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র’র তৃতীয় মৃত্যবার্ষিকী স্মরণে স্মৃতিচারণ ও আলোচনা সভা আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহমেদ শাহ এর সভাপতিত্বে গত ১৭ মে রবিবার বিকাল ৫টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান বলেন, অমল মিত্র একজন দেশপ্রেমিক, সাহসী, নীতিবান বীরপুরুষ ছিলেন।

তিনি পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে দক্ষতার সহিত নিশানা ঠিক রেখে গুলি চালিয়ে পরাস্ত করতে পারদশী ছিলেন। তিনি চট্টগ্রাম শহরকে পাকিস্তানী সৈন্য, এদেশীয় রাজাকার, আলবদর, আলশামস-এর বিরুদ্ধে যুদ্ধ করে নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন| তাঁর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। শ্রদ্ধায় স্মরণ বার্তা পাঠ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সহকারী সচিব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ডা: শাহ আলম ভূঁইয়া, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব অধ্যাপক দিলিপ কান্তি দাশ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আনোয়ারা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আয়ুব খান, সাতকানিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন আহমেদ, আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ।

গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, নাট্যকার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ডা: রতন কুমার নাথ, অমল মিত্র’র সহধর্মিনী মুনমুন মিত্র, বিশিষ্ট মানবাধিকার নেতা, সাংস্কৃতিক সংগঠক তাপস হোড়, লেখক ও গবেষক জামাল উদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, পরৈকোড়া ইউনিয়ন সমিতি চট্টগ্রামের সভাপতি সাংবাদিক সুজিত কুমার দাশ, হিউম্যান কমবাইন্ড রাইটস& চট্টগ্রাম অঞ্চলের সভাপতি হাবিব উল্লাহ, সিনিয়র আইনজীবী চন্দন বিশ্বাদস।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. অশোক কুমার দাশ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত বাঙালী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, কল্লোল সেন, বীর মুক্তিযোদ্ধা মো: জামশেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, ভাষ্কর ডি. কে. দাশ মামুন, কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, সাংবাদিক বেলায়েত হোসেন।

আনোয়ারা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাগর মিত্র, যুগ্ম সম্পাদক কাজল বোস, পরিমল দত্ত, তাপস চৌধুরী, অজয় চৌধুরী, খেলাঘর আসর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, বনবিহারী চক্রবর্তী, বাবুল চৌধুরী হরিপদ, আশীষ কুমার সিংহ।

অনুপ দাশ, বিপ্লবী তারকেশ^র দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, খুলশী থানা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার লেয়াকত হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতা কাজী রাজেশ ইমরান, অনিক মিত্র, ডা: পূজা মিত্র, ক্যাপ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি জানে আলম, যুব ঐক্য পরিষদ দক্ষিন জেলার সাধারণ সম্পাদক গৌতম দাশ, সজীব দত্ত সৌরভ, ইমন দত্ত, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইফতেখার হোসেন চৌধুরী, ডা: বাবলা দাশ, জাহেদুল ইসলাম, বিজয় ধর প্রমুখ।

বক্তারা অমল মিত্রের স্বাধীনতা পরবর্তী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার অবদানের কথা স্মরণ করেন| পরিশেষে বিভক্তিহীন সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান|