নিজস্ব প্রতিবেদক,( চট্টগ্রাম) ;
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভিংরোল গ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত “ভিংরোল তরুণ সংঘ আয়োজিত ১৩ তম অলিম্পিক গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো পরিসরে আতশবাজির জলকানিতে আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য এম সেলিম উদ্দিনের সভাপতিত্বে গতকাল ২৮ মার্চ (শনিবার) রাত ৯টায়, হাজারো দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি কমিউনিটি কোর (আরসিসি ভিংরোল) এর প্রধান পৃষ্ঠপোষক ও দি ডেইলি পিপলস্ ভিউর সম্পাদক সাংবাদিক ওসমান গনি মনছুর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রিহাব বীন মহী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পড়ৈকোরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।
আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের ডিজিএম লায়ন সজিত কুমার দাস,বাংলাদেশ বেতার শিল্পী সুবর্ণা রহমান, বিশিষ্ট কবি শাওন পান্ত।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সহ-সভাপতি হান্নান রহিম তালুকদার, সৌদি প্রবাসী মোহাম্মদ সেলিম, মোহাম্মদ উল্লাহ, দেলোয়ার হোসেন ইমন, এরফানুর রশিদ সহ অনেকে।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মোহাম্মদ ফোরকান উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রিয়াদুল ইসলাম রুবেল, রাসেল, রিসান, ইলিয়াস,মাইনুল সাকিব, খোরশেদ আলম, মুজিব, মঞ্জুর, আসিফ, রাজু সহ কমিটির সদস্যবৃন্দরা।
খেলা শেষে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজয়ী দল, অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে ম্যান অব দ্যা ম্যাচ ও ট্রফি তুলে দেন অতিথিরা।





