বৈরাগ ইউনিয়ন কৃষকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ;

আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন কৃষকদল আয়োজিত কোরআন পড়ুয়া এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল ২১শে রমজান, ১১ই মার্চ ( বুধবার) গুয়াপঞ্চক রাজছিলা ফকির (রহ:) জামে মসজিদে বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন কন্ট্রাক্টরের সভাপতিত্বে ও বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আবু জাহের ও বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শাহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম সওদাগর,সাবেক ছাত্র নেতা ও বিএন পি নেতা শামসুল হক,বিএনপি নেতা আবদুল হক।

এতে আরো উপস্থিত ছিলেন, আব্দুল করিম,কামাল উদ্দীন, হেমায়েত,ফারুক ,রমিজ শাহ,ইমরান শাহ,কালু শাহ,আবদুল হাফেজ, ইউসুফ, হানিফ, দিল মোহাম্মদ সহ নেতৃবৃন্দরা।