আনোয়ারা উপজেলায় মহোৎস উপলক্ষে ধর্মীয় মহা সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি,চট্টগ্রাম ;

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার উত্তর ইছাখালী শীলপাড়া সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির ও শীতলা মন্দির প্রাঙ্গণে
অনুষ্ঠিত তারক ব্রম্ম মহানাম সংকীর্ত্তন মহোৎসব উপলক্ষে আয়োজিত মহতি ধর্মীয় আলোচনা সভা, সংগঠনের সভাপতি শ্রী অশোক কুমার শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক ডাঃ সুশান্ত শীলের সঞ্চালনায়, দেবদূতি রায়ের পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাষ্টী শ্রী দীপক কুমার পালিত।

প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী।

মহান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে।

উপস্থিত বক্তব্য রাখেন মূখ্য আলোচক, শ্রী অজিত কুমার শীল, সভাপতি শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম।

শ্বাশত বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন শ্রী যুত উত্তম চক্রবর্তী।

ভাগবতী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী যুক্ত চাঁন হরি মন্ডল ,মহান আশির্বাদক পন্ডিত সরোজ চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন, মাস্টার রনজিত কুমার দাশ মহোদয় , সভাপতি জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম ।

শ্রী বিকাশ চন্দ্র বসু ধর্মীয় আলোচক,অজিত আইচ সিঃ সভাপতি বাগীশিপ আনোয়ারা উপজেলা প্রধান শিক্ষক রতন কান্তি শীল, সাধারণ সম্পাদক মন্দির কমিটি।

সাংবাদিক সুপন সিকদার সুমন, মানবাধিকার নেতা নিখিল চন্দ্র বসু সভাপতি ব্রম্ম মঠ ও মিশন, শ্রী সুব্রত দত্ত সভাপতি বাগীশিপ আনোয়ারা উপজেলা,
শ্রী রাজু দত্ত সমাজ সেবক চট্টগ্রাম, শ্রী ছোটন দত্ত অর্থ সম্পাদক বাগীশিপ আনোয়ারা, সুজিত শীল , মানিক শীল,সুবল শীল, প্রকাশ শীল প্রমূখ।