নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।।
আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন গ্রামের হযরত দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ চিশতী (রহ;) হেফজখানা, এতিমখানা ও এবতেদায়ী মাদ্রাসার ১৮ তম বার্ষিক সালানা জলসা ও পাগড়ী প্রদান অনুষ্ঠান গতকাল ২৩ জানুয়ারি (শুক্রবার) বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব আব্দুল খালেক শওকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতী (রহ:) হেফজখানা এতিমখানা মাদ্রাসার স্থলাবিষিক্ত গদিনশীন খাঁকছার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ সিরাজ উল্লাহ চিশতী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়দ মুফতি মোহাম্মদ অসিয়র রহমান আল কাদেরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রউফাবাদ তৈয়্যবিয়া মাইজভান্ডারিয়া শেরে বাংলা মডেল মাদ্রাসার মাওলানা মাহাবুবুল হক আল কাদেরী, প্রকাশ (নূরে বাংলা)।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মর্তুজিয়া চিশতিয়া রশিদীয়া তরিকার দরবার কমিটির রিগ্যাল এ্যাডভাইজার সেলিম উল্লাহ চৌধুরী।
বিশেষ ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রহমান আল কাদেরী, মৌলানা ফজলুল করিম আনোয়ারী,মাওলানা আবুল কাশেম আনোয়ারী, মাওলানা মুফতি আবুল মনসুর (জুবায়ের রেজভী), মৌলানা নাজিম উদ্দিন আল কাদেরী, মাওলানা মোঃ আলাউদ্দিন, খোরশেদ হাসান ইমন সহ অনেকে।
মর্তুজিয়া চিশতিয়া রশিদীয়া জমিরিয়া ত্বরিকার দরবার কমিটি আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন, শাহজাদা সৈয়দ রশিদ মোহাম্মদ এহাসান উল্লাহ চিশতী।
সালানা জলসা শেষে দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।







