একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন
নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলার বন্দর বৌদ্ধভূমি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকালে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা মিল্টন, ইকবাল হায়দার চৌধুরী, ফরিদ উদ্দিন, জামাল উদ্দিন, মো. আনোয়ার, হোসেন, নাজিম উদ্দিন শাহ, কফিল উদ্দিনসহ আরও অনেক নেতাকর্মী।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচিত হয়েছে। বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং ভাষা শহীদদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।






