আনোয়ারায় আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম গ্রেপ্তার

আনোয়ারায় আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে চাতরী চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহিম উত্তর গুয়াপঞ্চকের মতিউর রহমানের পুত্র ও বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। বিএনপি নেতাকর্মীদের উপর হামলার মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম আওয়ামিলীগ সরকারের আমলে তার পাড়া-প্রতিবেশীসহ সকলের উপর দলীয় প্রভাব খাটিয়ে অত্যাচার করেছেন। তার আত্নীয় স্বজনরাও তার প্রতারণা থেকে রেহায় পায়নি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জোমায়েত চৌধুরী জানান, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিমকে চাতরী চৌমুহনী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।