নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
সময়ের প্রয়োজনে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে আগামীর স্মার্ট বাংলাদেশের মানবিক ও উন্নত চরিত্রের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনোয়ারা উপজেলার বরুমচড়া বড়পীর আবদুল কাদের জিলানী (রহঃ) সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় আজ ২২ আগষ্ট (শনিবার) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব আবদুল খালেক শওকি সভাপতিত্বে “মানবিক মানুষ হও” শীর্ষক সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, বরুমছড়া বড় পীর আব্দুল কাদের জিলানী (রাহমাতুল্লাহি) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ জসিম উদ্দিন আমজাদী।
তিনি বলেন,সমাজকে পরিবর্তন করতে হলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের পরিবার থেকে শিশুদের শুধু সফল হওয়ার শিক্ষা না দিয়ে, দয়ালু ও সহনশীল হওয়ার শিক্ষা দিতে হবে। আমরা শুধু জীব হিসেবে মানুষ না হয়ে, গুণে ও কর্মে প্রকৃত ‘মানবিক মানুষ’ হয়ে উঠি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আল-আমিন বারীয়া কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ ডক্টর আল্লামা মুহাম্মদ ইছমাইল নোমানী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।
বক্তারা বলেন, আমরা প্রতিজ্ঞা করি— আজ থেকে আমরা অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটাবো, ক্ষুধার্তের পাশে দাঁড়াবো এবং অন্যায়ের প্রতিবাদ করবো।মনে রাখবেন, আমাদের পৃথিবীটা সুন্দর হবে জিপিএ বা টাকা দিয়ে নয়, বরং আমাদের ভেতরের মানুষের ভালোবাসায়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাকতাই শাখার ম্যানেজার মোহাম্মদ আবদুল আজিম, মাদ্রাসার আ-জীবন দাতা সদস্য নুরুল ইসলাম সওদাগর, মুহাম্মদ হোসেন সওদাগর,
আজীবন দাতা সদস্য ও ব্যাংকার মুহাম্মদ মোরশেদুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার
নুর মোহাম্মদ।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আরবী বক্তব্য রাখেন, মারিয়া হক,আলিফা সুলতানা ও সুমাইয়া মুনতারা।
এতে আরো উপস্থিত ছিলেন,আবদুল খালেক মেম্বার, মাওলানা হাফেজ মুহাম্মদ মুনির, মাওলানা দিদারুল আলম , শাহাদাত হোসেন সওদাগর, আবুল কালাম, মনির আহমদ, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আজম, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ নঈম উদ্দীন, ছৈয়দ নুর বাবুল বাবুর্চি, নুর নব্বী, বেলাল হোসেন, জাফর আহমদ সহ অনেকে।





