চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি

প্রেস বিজ্ঞপ্তিতে ;

চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদের আহবায়ক রাজনীতিবিদ এম এ হাশেম রাজু’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম-১২, ১৩, ১৪ সংসদীয় আসনের এমপিগণ জন-আখাংঙ্খা পূরণে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রী (এলজিআরডি) বরাবর কোন বরাদ্দ পত্র বা ডিও লেটার না পৌঁছানোয় এবং দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠক শেষে ফটোসেশান-এ মিলিত হয় নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ন আহবায়ক উত্তর কুমার আচার্য্য, এড. আমিনুল হক চৌধুরী, রুপক কুমার রক্ষিত, ব্যবসায়ি নুর মোহাম্মদ, সিরাজুল ইসলাম, পরিষদের সদস্য সচিব এম নুরুল হুদা চৌধুরী, যুগ্ন সদস্য সচিব কে এম হেমায়েতুল ইসলাম হেমায়ত, মোরশেদুল আলম চৌধুরী, নওশা মিয়া প্রমূখ।