নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ;
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় কর্ণফুলী–আনোয়ারা অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে গুণীজন ও সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় টানেল রেস্টুরেন্ট-এর কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্ণফুলী–আনোয়ারা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমডিএইচ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসেন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দৈনিক সমকাল পত্রিকার বিজিএম সুজিত দাস, দি গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক জাকির মোহাম্মদ আলাউদ্দিন, সাংবাদিক এম. আনোয়ারুল হক, সাংবাদিক সাইফুল ইসলাম, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি শেখ হারুন রশীদ, ভোরের ডাক পত্রিকার রিপোর্টার ইমরান বিন ইসলাম, আনোয়ারা ক্রিকেট ফাউন্ডেশনের চেয়ারম্যান এম জসীমউদ্দীন চৌধুরী, মোরশেদুল আলম মুন্সি, শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি জসীম কন্ট্রাকটর, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য আব্দুল মাবুদ, বৈরাগ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জসীমউদ্দীন চৌধুরী, উপজেলা যুবদল নেতা রিদুয়ানুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য হান্নান রহিম তালুকদার এবং বারখাইন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শামসুল আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
কর্ণফুলী–আনোয়ারা অনলাইন প্রেস ক্লাবের অগ্রগতি ও সফলতা কামনায় মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদ নূর আল কাদেরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরা এবং উন্নয়নমূলক কার্যক্রম প্রচারে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইফতার ও দোয়ার মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



