আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি;
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নে কোরআন পড়ুয়া এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরুমছড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
রমজান মাসের ১২ তারিখ বৃহস্পতিবার পশ্চিম বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুমছড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইদ্রিস এবং সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব নাজিম উদ্দীন খান, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, জসিম উদ্দীন চৌধুরী, হাশেম, নুরুল ইসলাম সওদাগর, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জামাল উদ্দীন, সদস্য আবুল মনসুর ও মাহবুবুল আলম বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরুমছড়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বটতলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রাজ্জাক, বারখাইন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোক্তার হোসেন, সদস্য সচিব জামাল হোসেন, জুইদণ্ডী ইউনিয়ন কৃষকদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ফোরকান ও আহ্বায়ক পদপ্রার্থী আবুল ফয়েজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাফর, নাসির উদ্দীন, জামাল উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ জয়নাল আবেদীন চৌধুরী।
অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




