ভিংরোল তরুণ সংঘের ১৩ তম অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ;

বাংলাদেশ সরকার অনুমোদিত ভিংরোল তরুণ সংঘ আয়োজিত ১৩ তম অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ভিপি এম. মোজাম্মেল হক ও আজিম কম্পিউটার এন্ড প্রিন্টার্স এর স্বত্ত্বাধিকারী, ৯ নং পরৈকোড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন এর সভাপতিত্বে গতকাল ১৮ জানুয়ারি (রবিবার) রাত ৮টায় আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য এম সেলিম উদ্দিনের সঞ্চালনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির আনসার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী,দৈনিক সমকালের ডিজিএম প্রবিন সাংবাদিক লায়ন সজিত কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসুদুল আলম, ফারুক হোসেন,নূর আলী, বাবু প্রদীপ ধর, মাস্টার আশরাফ আলী,হাসান জিয়াউল ইসলাম, ইরাজ মেহের চৌধুরী,মুহাম্মদ জাফর, রাশেদুল ইসলাম, শাহজাহান মিয়া, বুলু কাসেম, সালামত আলী মেম্বার, মোতালেব সওদাগর, ডা; কে. এম জাফর, কালু মিয়া, মোঃ হাফেজ, দেলোয়ার হোসেন ইমন, আব্দুস সবুর কোম্পানি, শাহাবুদ্দিন সহ অনিকে।

বক্তারা বলেন,ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল, তরুণ সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় জীবন গড়ার অংশ হিসেবে কাজ করে, কেননা বর্তমান তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে সমাজ ও পারিবারিক অবহেলার দিকে অবজ্ঞার দিকে চলে যাচ্ছে, পড়ালেখার পাশাপাশি খেলার প্রতি মনোযোগ থাকলে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।