উত্তর গুয়াপঞ্চক সচেতন যুব সমাজ ও এলাকাবাসীদের ইফতার মাহ্ফিল

নিজস্ব প্রতিবেদক (আনোয়ারা) চট্টগ্রাম ;

আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চক সচেতন যুব সমাজ ও এলাকাবাসীদের আয়োজিত রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল ১৪ মার্চ (শনিবার) বিকেল ৫টায় নবনূর জামে মসজিদে বৈরাগ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক জসীম উদ্দীন কন্ট্রাক্টরের সভাপতিত্বে ও বিএনপি নেতা জসীম উদ্দীন জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে রমজানের তাৎপর্য ও মর্যাদা নিয়ে আলোচনা করেন, মাওলানা ইলিয়াছ আজম নুরী।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনোয়ারা উপজেলার কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন, জিসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্পাদক সম্পাদক সাইফুল ইসলাম সাবলু, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুর মিয়া নুরু, বিএনপি নেতা শাহ নেওয়াজ খান বাদশা, বিএনপি নেতা মোঃ আলমগীর (কোম্পানি), মোহাম্মদ নাজিম উদ্দিন,বিএনপি নেতা মুহাম্মদ ইউছুপ।

আয়োজক সচেতন যুবদের মাঝে উপস্থিত ছিলেন, মোরশেদ খান, আজিম, মিজান, মিজবা শাহ্, ইমতু শাহ্, রনি, টিপু, শিহাব, পারভেজ, সামাদ শাহ্,সামি শাহ, সাদমাদ শাহ্ সহ অনেকে।

আলোচনা শেষে মুসল্লি, এলাকাবাসী ও দেশবাসী জন্য শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।