আনোয়ারা উপজেলা কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কৃষক দল আয়োজিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ১৭ মার্চ (মঙ্গলবার) বিকেল ৫টায় চায়না রোড সংলগ্ন চাটগাঁইয়া ওরশ বিরিয়ানি এন্ড মেজবান হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরীর সন্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর)যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান, আনোয়ারা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,আনোয়ারা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম সওদাগর, এবিএম জামাল উদ্দীন।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা এতে উপস্থিতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।