নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম;
চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য সারোয়ার জামাল নিজামের ধানের শীষ মার্কার সমর্থনে বরুমছড়া ২ং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায়ী মুহাম্মদ সেলিমের উদ্যোগে ও এলাকাবাসীর সমন্বয়ে আনোয়ারা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবিএম জামাল উদ্দিনের সঞ্চালনায় মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার শাহ নেওয়াজ জামাল সনি।
তিনি বরুমছড়ায় নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করেন। ব্যারিস্টার শাহ নেওয়াজ বলেন,সরওয়ার জামাল নিজাম আবারও জনগণের ভোটে এমপি নির্বাচিত হলে আনোয়ারা কর্ণফুলীকে উপশহর হিসেবে গড়ে তোলা হবে। মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মুহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আনোয়ারা থানা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা এম মনজুর উদ্দিন চৌধুরী,আনোয়ারা থানা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির আনসার, ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ ইউনুস, বরুমছড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি আশরাফ সিকদার মিন্টু, আনোয়ারা থানা বিএনপির সদস্য আক্তার ইসলাম,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো হারুন।
এতে শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ আব্দুল মাবুদ, মোঃ খোকন, শহিদুল ইসলাম কায়সার,হাসান আলী, আবু তালেব সওদাগর, আব্দুস সোবহান, মোহাম্মদ আবু তাহের, জানে আলম, মুহাম্মদ আইয়ুব, নাঈম উদ্দিন সওদাগর সহ অনেকে ।
সমাবেশে মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, রেহেনা আকতার,সেনোয়ারা বেগম, রিমু আক্তার রুবি আক্তার বেগম, কাজী সেলিনা বেগম সহ অনেকে।







