শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শরীরচর্চা প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান “শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি” ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে এই আয়োজন সম্পন্ন হয়।

এসময় একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মহসিন পারভেজ পরিচালনায় মুনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা সাইফুল আলম।

মাহফিল প্রধান অতিথি হিসেবে আনোয়ারা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে কে এম সারোয়ার হোসেন, মোজাম্মেল হক, ইমরান, খালেদ মুনছুর, এমডিএইচ রাজু, জাহিদ হৃদয়, নুরুল কবির, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, সাবেক ফুটবল খেলোয়াড় বুলবুল, আনোয়ারা থানা বিএনপির সদস্য আক্তারুজ্জামান, যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে একাডেমির সদস্য শাহ মো. মইনুদ্দিন, ইকবাল, নুরুল আজিম, এমদাদ হোসেন, আব্দুল আজিজ, মোহাম্মদ মামুন, মিশকাত আহমেদ, কপিল, রবিউল হোসেন, শফিউল আলম প্রমুখ।