রমজান সামনে রেখে আনোয়ারায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ৯ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক (আনোয়ারা)
গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত আনোয়ারা উপজেলার বটতলী বাজারের রুস্তমহাট এলাকায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত অভিযানে অতিরিক্ত মূল্য দাবি, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলায় ৯ জনকে মোট ৫২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় আনোয়ারা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।






