নিজস্ব প্রতিবেদক (আনোয়ারা) চট্টগ্রাম ;
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬নং বারখাইন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ১৫ মার্চ (রবিবার) বিকেল ৫টায় মমতাজ ক্লাবে রিদওয়ানুল হকের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনোয়ারা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান।
আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন,৬নং বারখাইন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুক্তার হোসেন,
কৃষক দল নেতা নুরুল ইসলাম,কৃষকদলের সদস্য সচিব জামাল হোসেন, আনোয়ারা থানা যুবদল সংগঠক কাজেম উদ্দিন।
আনোয়ারা কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান সাইদ মাহিম,ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ করিম, মো ফোরকান, মো তারেক,মো ইমরান, তৌহিদ থানা ও ইউনিয়ন পযার্য়ের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ও দেশবাসীর জন্য শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।





