তানযীমুল কুররা বাংলাদেশ ১৫ দিন ব্যাপী ক্বেরাত ও হুফফাজ প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম ;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তানযীমুল কুররা বাংলাদেশ আয়োজিত আল্লামা কারী আব্দুল গনি (রাহমাতুল্লাহি আলাই) প্রণীত আকর্ষণীয় সহজ পদ্ধতিতে ১৫ দিন ব্যাপী ক্বেরাত ও হুফফাজ প্রশিক্ষণে সমাপনীর গতকাল ৪ মার্চ ( বুধবার) বিকেল ২টায় বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসা হলে ক্বারী ইসহাকের সভাপতিত্বে ও এডভোকেট এহসানুল হকের সঞ্চালনায় সমাপ্তকারী প্রশিক্ষনেত্রীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, কাফকো জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হোসাইন,পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, হাটহাজারী বড় মাদ্রাসার কেরাত বিভাগীয় প্রধান মাওলানা ক্বারী জহিরুল হক, তানযীমুল কুররা বাংলাদেশ এর নির্বাহী সভাপতি ক্বারী আবু হানিফা নোমান, তানযীমুল কুররা বাংলাদেশ আর মহাসচিব ক্বারী শহিউল্লাহ,বখতিয়ার সোসাইটির চেয়ারম্যান ইলিয়াছ সোবহান, কারী শিব্বির আহমদ, ক্বারী আবু বক্কর, মাওলানা ওবাইদুল হক নিজামী সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আল কুরআনুল কারিম বিশ্ব মানবতার জন্য এক অফুরন্ত নেয়ামত। আল্লাহ তাআলা তার বড়ই মেহেরবানী যে, তিনি আমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন, কুরআন এমন একটি গ্রন্থ যার মাধ্যমে আরবের সেই জাহিলী জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল।

অনুষ্ঠান শেষে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশ্ব মুসলিম জাতির জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য, শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।