নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা প্রতিদিন ;
আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনায় ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪ থেকে ৫ টা পর্যন্ত, মোবাইল কোর্ট পরিচালনাকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ধার্য্যমূল্যের অতিরিক্ত মূল্য দাবী করায়, মূল্যতালিকা সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৯ টি মামলায় ৯ জন ব্যক্তিকে মোট ৩৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন,
এসময় আনোয়ারা থানা পুলিশের একটি টিম আইন শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।






