চট্টগ্রামের আনোয়ারা টানেল নেভি এলাকায় আবারও রোহিঙ্গা আগমন

চট্টগ্রামের আনোয়ারা টানেল নেভি এলাকায় আবারও রোহিঙ্গা আগমন

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেল সংলগ্ন নেভি এলাকা দিয়ে আবারও একদল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে তাদের একটি দলকে শাহদাৎ নগর এলাকার জ্যাল্লেঘাটা এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে কয়েকজন নারী-পুরুষ ও শিশুসহ একটি দল ওই এলাকায় এসে জড়ো হয়। তাদের ভাষা ও আচরণ দেখে স্থানীয়রা ধারণা করছেন তারা রোহিঙ্গা। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে।

এদিকে, ঘটনাটি জানার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে চট্টগ্রাম উপকূল ও আশপাশের এলাকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।