নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।।
আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন গ্রামের হযরত দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ চিশতী (রহ;) হেফজখানা, এতিমখানা ও এবতেদায়ী মাদ্রাসার ১৮ তম বার্ষিক সালানা জলসা ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে ২৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদ্রাসা কমিটির সভাপতি জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য সজল দাশের সঞ্চালনায় বিনামূল্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার সমিতির অর্থ সম্পাদক ডাক্তার সম্ভুরঞ্জন দত্ত।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতী (রহ:) হেফজখানা এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সিরাজ উল্লাহ চিশতী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার কংস রাজ দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা ডাক্তার সুশীল চন্দ্র সিংহ, আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহ-সভাপতি ডাক্তার পি.কে দাশ (বাবুল),মহিলা সম্পাদিকা শিপ্রা শীল, সহ মহিলা সম্পাদিকা ডাক্তার ইয়াসমিন,সৈয়দ রশিদ মোহাম্মদ এহাসান উল্লাহ, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ ইমতিয়াজ প্রমুখ।
বক্তারা বলেন,আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মানব সেবায় নিয়োজিত বহু বছর যাবত, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রমের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন কর্মসূচি,খতনা ক্যাম্প, মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রধান সহ প্রসূতি মায়েদের ডেলিভারিতে সাহায্যে প্রদান করে থাকেন।







