গ্রামের সন্তান থেকে উন্নয়নের স্বপ্নদ্রষ্টা চেয়ারম্যান প্রত্যাশী মীর মোশারফ হোসেন

গ্রামের সন্তান থেকে উন্নয়নের স্বপ্নদ্রষ্টা চেয়ারম্যান প্রত্যাশী মীর মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

গ্রামের মাটি, মানুষের ভালোবাসা আর সেবার অঙ্গীকার এই তিন শক্তিকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং চাতরী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়নের কৃতি সন্তান মীর মোশারফ হোসেন। মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা জানিয়ে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

চাতরী ইউনিয়নের চায়ের আড্ডা থেকে বাজারের ব্যস্ততা সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু মীর মোশারফ হোসেন। উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সংগঠক হিসেবে রাজনীতিতে যেমন সক্রিয়, তেমনি শিল্প উদ্যোক্তা হিসেবেও তিনি পরিচিত ও সম্মানিত একটি নাম। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার আন্তরিকতা তাকে এলাকাবাসীর কাছে আলাদা করে তুলে ধরেছে।

ব্যবসায়িক অঙ্গনেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি মার্চেন্ডাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর সাবেক চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এবং বিজিএমইএ-এর অ্যাসোসিয়েট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জি এইচ আই গ্রুপ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিল্প ও উদ্যোক্তা জগতের অভিজ্ঞতা নিয়ে ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নিতে চান তিনি।

মীর মোশারফ হোসেন বলেন,

এই ইউনিয়নের মাটিতে আমার শেকড়, এখানকার মানুষ আমার পরিবার। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে ইউনিয়নের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব। যুবকদের কর্মসংস্থান, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার স্বপ্ন।

এলাকার প্রবীণ থেকে তরুণ প্রজন্ম সবার মাঝেই তার নাম নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, আধুনিক চিন্তাধারা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে তার নেতৃত্ব চাতরী ইউনিয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন প্রত্যাশা ও আশার আলো জাগিয়েছে।