আনোয়ারায় ছাত্রসেনার সমাবেশে সুন্নী জোট প্রার্থী মাওলানা এস এম শাহজাহান ‎

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারে এ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এটি ন্যায় ও অন্যায়, জনস্বার্থ ও লুটপাটের রাজনীতির মধ্যে চূড়ান্ত ফয়সালার জন্য নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করা জরুরি।

‎আজ ২৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি শুক্রবার বিকাল ৩ টায় কালাবিবির দীঘি চায়না রোডে মুখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বৃহত্তর আনোয়ারা উপজেলার উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এস এম শাহজাহান এসব কথা বলেন।

  • ‎আনোয়ারা উপজেলার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরে তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, স্বাস্থ্যসেবার দুর্বলতা, কর্মমুখী শিক্ষার অভাব, মাদকাসক্তি, যুবসমাজের বেকারত্ব, কর্মসংস্থানের অভাব এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অবহেলা আজ আনোয়ারাবাসীর নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানের রূপরেখা তুলে ধরে মাওলানা শাহজাহান বলেন, নির্বাচিত হলে আনোয়ারার সড়ক ও অবকাঠামোর টেকসই উন্নয়ন, কারিগরি ও কর্মমুখী শিক্ষা বিস্তার, স্বাস্থ্যখাত সংস্কার, মাদক ব্যবসা নির্মুল, এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় খেদমতে নিয়োজিতদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করব

    ‎তিনি বলেন, বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ক্ষমতার রাজনীতি নয়, খেদমতের রাজনীতিতে বিশ্বাস করে। আনোয়ারাবাসী সুযোগ দিলে আমরা প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে আস্থা অর্জন করবো, ইনশাআল্লাহ।

    ‎ছাত্রনেতা মুফিজুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রনেতা জহির উদ্দিন হেলাল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুন্নী জোট নেতা স.ম হামেদ হোসাইন, মাষ্টার আবুল হোসাইন, অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী, ডি.আই. এম জাহাঙ্গীর,হাফজ আব্দুর রহিম,মাওলানা ইদ্রিস,মাওলানা মনির আহমদ আনোয়ারী,মাষ্টার ইয়াকুব,আহমদ নূর আল-ক্বাদেরী, মাওলানা ফিরোজ মিঞা,মাওলানা রফিক তৈয়্যবী,মোহাম্মদ নাজিম উদ্দীন,মোজাম্মেল হক,মাষ্টার নূরুল ইসলাম,ছাত্রনেতা আরিফুল ইসলাম ইমন,ছাত্রনেতা সৈয়দ মোহাম্মদ তারেক,মোহাম্মদ মনির,মোহাম্মদ দেলোয়ারা,মোহাম্মদ ইফতেখার প্রমুখ।

    ‎এতে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জন্মলগ্ন থেকেই বাতিলের বিরুদ্ধে আপসহীন, সত্যের পক্ষে অবিচল। যখন ছাত্ররাজনীতির নামে সহিংসতা, সন্ত্রাস ও ক্ষমতার লড়াই চলেছে—ঠিক তখনই ছাত্রসেনা কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক রাজনীতির বার্তা নিয়ে রাজপথে দাঁড়িয়েছে। এটাই ছাত্রসেনার সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় অর্জন। নেতৃবৃন্দ আগামী নির্বাচনে মোমবাতির ব্যালট বিপ্লব করার জন্য ছাত্রসেনার নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উপর জোর প্রদান করেন।
    ‎পরে বিশাল গণমিছিল চায়না রোডের মুখ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।