চ্যানেল এস-এর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি;

চ্যানেল এস-এর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সমন্বয়ে সৃজনশীল সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচনকারী দেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল এস তার গৌরবময় বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে।

আগামীকাল ২৭ জানুয়ারি ২০২৬, বিকাল ৫টায়, চট্টগ্রামের চন্দনপুরস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে প্রধান বর্ণাঢ্য অনুষ্ঠান ও পুনর্মিলনী।
অনুষ্ঠানে আনুষ্ঠানিক কেক কাটা, গুণিজন সম্মাননা প্রদান, মিলনমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

এবারের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে চ্যানেল এস সম্মাননা প্রদান করা হবে।

“সব কথা সবার কথা”—এই অঙ্গীকারকে ধারণ করে চ্যানেল এস সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থক সাংবাদিকতায় প্রতিশ্রুতিবদ্ধ।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই বর্ষপূর্তি আয়োজনের মাধ্যমে গণমাধ্যম, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

চ্যানেল এস-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন চ্যানেল এস এর আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী।

অনুষ্ঠানে চ্যানেল এস পরিবারের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব জামাল এইচ পান্না উপস্থিত থাকবেন।